কেশপুর ব্লকের মজুরডিমাতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় উত্তেজনা
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর আনন্দপুর এ বিজেপির পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়।ওই সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই সমাবেশ শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় কেশপুর ব্লক এর আনন্দপুর থানার অন্তর্গত মজুরডিমা এলাকায় রাস্তার ধারে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে তাণ্ডব বলে অভিযোগ।তৃনমূলের পার্টি অফিসের দরজা জানালা ভেঙে দেয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ।
যার ফলে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেই সময় তৃনমূল কার্যালয়ের ভিতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন শুভেন্দু অধিকারী আনন্দপুর এর সভা থেকে উত্তেজক মূলক বক্তব্য রাখার ফলে ওই ঘটনা ঘটেছে। তিনি বলেন দলীয় কর্মীদের সংযত ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই দলীয় কর্মীরা বিজেপির সভায় আসা মানুষদের কোন বাধা দেয়নি।
তাই বিজেপি ভালোভাবে সভা করতে পেরেছে। কিন্তু ওই সভা শেষ করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা যেভাবে তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি পুলিশকে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন আগুন নিয়ে আপনি খেলছেন ,যার খেসারত আপনাকে দিতে হবে।
এরপর আপনি কেশপুরে সভা করতে পারবেন তো। আপনাকে কেশপুর সম্পর্কে আমার বোঝানোর কিছু নেই। আপনি আমার থেকে বেশি বোঝেন। তাই যেভাবে বৃহস্পতিবার আপনি আপনার দলের কর্মীদের তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করার জন্য উস্কানি মূলক কথা বলে গেলেন তা ঠিক করেননি। তাই আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি যদি পারেন এরপর কেশপুরে এসে সভা করবেন।
সেই সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলেন এবং তাদের শান্ত থাকার নির্দেশ দেন। শুক্রবার ওই একই জায়গায় তৃণমূল কংগ্রেসের সভা হবে বলে বিধায়ক শিউলি সাহা জানান। সেই সভা থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দেওয়া হবে বলে বিধায়ক শিউলি সাহা জানান।

Post a Comment